প্রেম কাননে ফুল ফুটিলে

প্রেম কাননে ফুল ফুটিলে
জাগে মনে আশা,
ফুলে ফুলে আশায় আশায়
বাঁধে ভালোবাসা।।

মনের সাথে মন মিলছে তাই -
হবো চির সাথী,
আকাশ বাতাস স্বাক্ষী রবে-
জ্বলবে প্রেমের বাতি।
স্বপ্নের জীবন গড়ব যে তাই
দু' নয়নের ভাষা।।

তোমার আমার ভালবাসা
থাকবে অমর হয়ে,
প্রবহমান নদী যেমন
চলে আপন বয়ে।
পরম সুখে রাখব তোমায়
এই মনেরই আশা।।



































আধুনিক
গীতিকার - আলমগীর হোসেন
১/১/২৫ ইং


































Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান