প্রার্থনা, সুফিয়া কামাল D#

তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান।

গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কন্ঠে গান
সকলি তোমার দান।।

মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ৷

তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সত্‍ পথে চলি
কত ভাল তুমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান৷

https://www.youtube.com/watch?v=sq8xUVjkWyY

সুর ও শিল্পী: জহুরুল হাসান সোহেল

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান