দেখলে পরে তোমারই মুখ

দেখলে পরে তোমারই মুখ, 
মনে জাগে এক অজানা সুখ, 
তোমাকে শুধু পাশেতেই চাই, 
তুমি ছাড়া যেন আর কিছু নাই।
তুমি ছাড়া সবই শূন্য লাগে, 
আঁধারে তে মন দেয় ডুব, 
না দেখলে তোমায় দিন কাটে না, 
একা লাগে খুব।।

তুমি যখন থাকো কাছে, হাজার রঙে মনটা সাজে,
বৃষ্টির শেষে রংধনুটা, যেমন থাকে নীলের মাঝে।।

তোমায় ছুঁয়ে বাতাস এসে মনটাকে যে দেয় উড়িয়ে, 
অজানা পরশে ভেসে, কোথায় যেনো যায় হারিয়ে।।


গীতিকার: আরিফ হোসেন বাবু

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান