আমার হাসির আড়ালে

আমার হাসির আড়ালে দুঃখ লুকিয়ে কাঁদে, 
দূরে তুমি কেনো হারালে, মনেতে, মনটা বেঁধে। 
তোমার চলে যাওয়া পারিনি মেনে নিতে, 
ভালোবাসা তোমায়, পারিনি উজার করে দিতে।

হারানোর বেদনা কত যে কঠিন, বোঝে না সে কথা কেউ, 
হৃদয় শুধু যে আঁছড়ে পড়ে, ব্যথারই সে ঢেউ। 
যদি চলে যাবে তবে কেনো এসেছিলে, 
ভালোবাসার রঙে হৃদয় রাঙাতে।

কাছে এসে চুপিসারে দিয়েছিলে আমাকে তোমারি মন, 
কত যে সহজে আবার ব্যথা ঢেলে পোড়াও তারে সারাক্ষণ।
কি ছিল আমার ভুল, যাওনি বলে, 
পারিনি তোমার সেই ভুল ভাঙাতে।

গীতিকার: আরিফ হোসেন বাবু

You tube: https://youtu.be/vRpb2G7mS2o?si=qCzmdARps7TWPZ7J

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান