বরিশালের মানু মোরা আদর আস্তিক জানি

 বরিশালের মানু মোরা আদর আস্তিক জানি

হারা দ্যাশে মোগো সুনাম গৌরবের কাহিনি।

 

আগা বাকের শেরে বাংলা আব্দুল জব্বার খান

খান বাহাদুর হাসেম আলী এই মাডির সন্তান

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল

নলিনী দাস, মুকুন্দ দাস, মহাত্মা অশ্বিনী।।

 

মীননাথ, চন্দ্রাবতী বিজয়গুপ্তের নাম

জীবনানন্দ, কুসুম কুমারী স্মৃতি ভরা এই ধাম।।

 

কবি কামিনী রায় সুফিয়া কামাল, আহসান হাবীব

গাফফার চৌধুরী, আলতাফ মাহমুদ, আব্দুল লতিফ

সাহিত্য সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস ঐতিহ্যে

মোগো পোলা মাইয়ার নাম রইবে চিরদিনই।।

 

কথা: কামরুন নাহার কাদির

সুর: মো: জহুরুল হাসান তালুকদার

Comments

Popular posts from this blog

কি করে বোঝাই তোমাকে (অমিতা)

প্রার্থনা, সুফিয়া কামাল D#

হুলো বেড়াল মারলো ল্যং খেকশিয়ালের পায়