বেতার পহেলা বৈশাখ ২০২২

নতুনেরি গাহি জয়গান
 
১নং গান
আজ নতুনেরই গাহি জয়গান
ঘরে ঘরে নববর্ষের আহ্বান
আজ খুশিতে মাতোয়ারা প্রাণ।।
 
আকাশে বাতাসে তারই ধ্বনি
 হৃদয়ে হৃদয়ে ডাক শুনি
সারাদেশে তারই জয়গান
খুশিতে মাতোয়ারা এই প্রাণ।।
 
নববর্ষের দোলা জাগে মনে
সেই আহ্বান সকলেরই প্রাণে
যেন আজ বুক ভরা গান
খুশিতে মাতোয়ারা এই প্রাণ।।
 
২ নং গান
 
খাজনা দেবার রেওয়াজ থেকে নববর্ষ আসে
পূণ্যাহের ঐ নিয়ম ভেঙে মৈত্রী গড়ে ওঠে।
 
নববর্ষের উৎসবেতে আজ ভিন্ন কেহ নয়
সকল ধর্ম সকল গোত্র একই কথা কয়
সব আঁধার আজ দূরে ঠেলে ফুল হয়ে ফোটে।।
 
শুভেচ্ছাতে সকাল বেলায় ভরে সবার মন
প্রার্থনা আর আনন্দতে সবাই আপন জন
সব আঁধার আজ দূরে ঠেলে ফুল হয়ে ফোটে।।
 
৩ নং গান।
আজ মনটা খুশি নববর্ষে অনেক কিছু চাই
প্রাণে প্রাণে মিলবো সবে আর তো কিছু নাই।
 
খুব সকালে সবাই যাবো প্রাণের মিছিলে
তালের পাখা,হাতি,ঘোড়া মুঠোয় বাতাসা নিয়ে
হাতের ভেতর হাতটি রেখে বাঙালি হতে চাই।।
 
গানে গানে রঙিন হয়ে সবার কাছে যাবো
পান্তা, ইলিশ,ভর্তা, পিঠা খুশি মনে খাবো
হাতের ভেতর হাতটি রেখে বাঙালি হতে চাই।।
 
৪ নং গান।
কোন সুদূরে হারিয়ে যাওয়া বছর ফিরে এলো
চৈত্র শেষে বৈশাখ এসে সুখের দোলা দিলো।।
 
হাওয়ায় হাওয়ায় মেলার ভীড়ে প্রাণের ভেতর মায়া
ষড়ঋতুর বঙ্গদেশে আজ মধুর আলো ছায়া
সেই আলোতে স্বদেশ যেন নতুন জোয়ার পেলো।।
 
ঘুম কেটে যায় আনন্দেতে সবার মনে সুখ
নতুন পোশাক মজার খাবার নেই তো কোন দুঃখ্
সেই সুখেতে ভালোবাসায় নতুন সেতু হলো।।
 
৫ নং গান।
 
ঘুম ভেঙে যায় সুরে সুরে নববর্ষের দিনে
মনের সুখে গাইবো গান ভালোবাসার ঋণে।
 
এমন দিন আর আসে না সবাই মাতোয়ারা
সর্বজনীন উৎসবে আজ সুখের ফল্গুধারা
মেলার মাঠে মন হারাবো পাতার বাঁশি কিনে।।
 
নতুন পোশাক,মজার খাবার সবার মনে হাসি
মঙ্গল কামনাতে আজ বলছি ভালোবাসি
মেলার মাঠে মন হারাবো পাতার বাঁশি কিনে।।
x

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান