তোমার জন্ম গোপাল গঞ্জের কাছে টুঙ্গিপাড়ায়

 তোমার জন্ম গোপাল গঞ্জের
কাছে টুঙ্গিপাড়ায়
ছায়ায় ঢাকা পাখি ডাকা
সবুজের বনছায়।।
 
গ্রামের লোকের সুখে দুঃখে
তুমি পাশে ছিলে
সেই এলাকার লোকজনকে
আপন করে নিলে
ধীরে ধীরে পরিণত
হলে বড় নেতায়।।
 
তুমি জন্মেছিলে বলে
আমরা স্বাধীন হলাম
তোমার তরে মুক্ত স্বাধীন
বাংলাদেশ পেলাম
মুক্তিযুদ্ধ চলেছিল
তোমার নির্দেশনায়।।
x

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান