মেঘে মেঘে ঘর্ষণ বাঁধে চমকায়বিদ্যুত আলো

মেঘে মেঘে ঘর্ষণ বাঁধে চমকায়বিদ্যুত আলো
এতো ভয়েও সেই আলোতে লাগে একটু ভালো।
 
আমার ভাঙা চালা যায় উড়ে যায়, সাথে পরাণ পাখি,
শুকনো কন্ঠে চিৎকার করি মুছি দুটি আঁখি।
ঝড় থেমে যায়, রাতও পোহায় দেখি দিনের আলো
ভেঙুচূড়ে মনটা আমার নেই তো এখন ভালো।
 
ভাঙা দেহে ভাঙা মন আর ভাঙা বাড়ি ঘর
এসব নিয়ে থাকি আমি বাকী জীবন ভর
দুঃখ নিয়ে বেঁচে থাকা দুঃখ বারো মাস
কে শুনবে দুখের কথা দুখেই বসবাস। 

গীতিকার: হামিদুল হক (সাবেক জেলা প্রশাসক, ঝালকাঠি এবং রাজশাহী)

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান