বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে (বরিশাল বেতার)

 একাত্তরের দীর্ঘ ন’মাস
মুক্তিযুদ্ধের পরে
ফিরে এলেন বঙ্গবন্ধু
মাথা উচুঁ করে।
 
দশই জানুয়ারী ইতিহাসে রবে
হয়ে চির অমলিন
বাহাত্তরে জাতির পিতার
দেশেফিরে আসার শুভদিন।
সেদিনের স্মৃতি রয়েছে আজও
সব বাঙালির অন্তরে।।
 
হাসিমুখে তিনি রেখেছিলেন পা
এদেশের মাটির বুকে
সোনার বাংলা গড়ার শপথ
জানালেন নিজের মুখে।
জয় বাংলা উঠলো শ্লোগান
চারিদিক মুখরিত করে।।
 
কথা: রবীন্দ্রনাথ মন্ডল।
 

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান