ওরা আমাদেরই ভাই ওরা আমাদেরই বোন (প্রতিবন্ধী- বরিশাল বেতার)

 

ওরা আমাদেরই ভাই ওরা আমাদেরই বোন

ওরা আমাদেরই কারো না কারো অতি আপনজন।

প্রতিবন্ধী ওরা অটিষ্টিক ওরা  বড় দুর্ভাগ্যের কারন।।

 

করবোনা আমরা তাদের কোন অবহেলা

সহৃদয়তায় ভরিয়ে দেবো ওদের সারা বেলা

করবো সবাই ওদের সাথে মানবিক আচরণ।

 

ভালবাসার ছোঁয়া হৃদয় দিয়ে ওরা বোঝে

মায়া মমতা সহানুভুতি তাইতো সবার কাছে খোঁজে

প্রকাশ করতে পারেনা ওরা মনের দুঃখ বেদন।।

 

গীতিকার: ড. গোকুল চন্দ্র বিশ্বাস

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান