আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ Redio
১
পাখির ডানার মত সাবলীল
নদীর স্রোতের মত ঝিলমিল
কবিতার কথকতা বাঙময়
জয় বাংলা বাংলার জয়
জয় মাতৃভাষার জয়।।
কবির গানের মত সুর
ঝংকার
শিশুর মুখে ফোটা বানী
অনির্বার
কাংখিত জীবনের সঞ্চয়।।
মাটির গন্ধে ভরা পিপাসিত
বুক
স্বপ্নিল সুষমায় সদা
জাগরূক
মায়ের আঁচল-ছায়া মধুময়।।
২
পরান খুলে গাইবো আমি
বাংলা ভাষার গান
গানের সুরে মিশে আছে
মায়ের কোলের ঘ্রান।।
এই মমতা এই যে স্নেহ
কোথাও পাবেনা কেহ
জনম জনম জড়িয়ে রাখে
গভীর নাড়ির টান।।
ঠেকিয়ে মাথা মায়ের
পায়ে মুক্তি মেলে সকল দায়ে
হৃদয় বীণার ছন্দে
বাজে মাতৃভাষার গান।।
৩
মাতৃভাষার মান বাঁচাতে
আমরা করেছি যুদ্ধ
দেশপ্রেমের চেতনাতে
সতত থেকেছি উদ্বুদ্ধ।।
সকল ধনের চেয়ে মায়ের
ভাষা যে অমূল্য
কোন সম্পদ আর নাই
এ ধরায় তার তুল্য
এ ধন বিহনে মোরা কি
করে থাকবো বাকরুদ্ধ।।
জ্ঞানী আর গুনীদের
দরবারে গিয়েছে খবর
সত্যাশ্রয়ী যারা বুঝেছে
এ জাতির কদর
বাঙ্গালির গৌরব বিশ্ব
খাতায় লিপিবদ্ধ।।
৪
তোমাদের নাম লেখা
আছে ইতিহাসে
হে ভাষা শহীদ চিরঞ্জীব
বীর
চির গর্বিত উন্নত
শির
বলবীর চির উন্নত শির।।
অমরত্বের প্রেরনায়,
ত্যাগে উদ্দীপনায়
মহাপ্রান অফুরান এই
পৃথিবীর ।।
মাতৃভাষার গান স্বাধীনতার
সম্মান
অম্লান অবদান শত শহীদের
।।
৫
হায়েনার নখরের তীক্ষ্ন
থাবা
প্রতিহত করেছ হে বিজয়ী
বিশ্ববাসীকে জানালে
অভয়
রফিক সালাম বরকত জব্বার
আমরা তোমাদের ভুলিনি।।
তোমাদের বিরত্বে দানে
ও ত্যাগে
মা মাটি মানুষের স্বস্তি
জাগে
মায়ের ভাষা পায় শক্তি
সাহস
সুরক্ষিত হয় ভুবনত্রয়ী।।
বিশ্বের মঞ্চে তোমরা
নায়ক
স্বদেশ প্রেমের ধারক
বাহক
রত্নগর্ভা মা আমাদের
ধন্য বাংলা মা জননী।।
৬
বিশ্বজুড়ে অমর আজি
একুশে ফেব্রুয়ারী
শহীদের গান গেয়ে বেদনার
প্রভাতফেরী।।
বছরে বছরে ঠিক ফাগুন
রাগে
রক্ত আবীর মেখে শিমুল
জাগে
স্মৃতির মিনার ঢাকা
ফুলের তোড়ায়
কোটি প্রানে বাজে
সুর জাগরী।।
বিশ্ব সভায় আজ এ জাতির
মান
উচ্চ আসন পাওয়া শহীদের
দান
ভুলবো না কোন দিন
তোমাদের নাম
আমরাই যোগ্য উত্তরসূরী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে
বিশেষ গীতি নকশা
“একুশ আজি বিশ্বজুড়ে”
রচনা: ড. গোকুল চন্দ্র বিশ্বাস
সংগীত পরিচালনায়: জহুরুল হাসান সোহেল
![]()
প্রচার তারিখ: ২১/০২/১৮
প্রচার সময়: ০১.০৫ টা
স্থিতি: ৩০ মিঃ
বানী: ১৪/০২/১৮
মহডা: ১১,১২,১৩/০২/১৮ (বিকেল ২.৩০ এ বেতার ভবনে)
শিল্পীবৃন্ধ: আহসান হাবিব দুলাল, রিমি সাব্বির, মৈত্রি ঘড়াই, কাজী মামুন, শেখ নাছের জামাল,
তারিকুল ইসলাম, সুমন কুমার দাস, অমিতা ঘোষ পিংকি, লাভলী গাইন।
Comments
Post a Comment