শুদ্ধ তোমার কর্ম জোয়ার

শুদ্ধ তোমার কর্ম জোয়ার
ঋদ্ধ জীবন জাগৃতি
মানুষেরই মাঝে মহান আদর্শ
শান্তি সাম্য সম্প্রীতি।।
  
তোমার হাতের ইশারায়
আকাশের মেষ ভেসে যায়
আশার বৃষ্টি আনে আষাঢ়ের বান
ষড় ঋতুর সংস্কৃতি।।
  
দিয়ে গেছো আমাদের তরে
স্বাধীন গরিমা ঘরেঘরে
হৃদয় জুড়ে বঙ্গবন্ধু তুমি
তোমারই পুণ্যভরা স্মৃতি

কথা: ড. গোকুল চন্দ্র বিশ্বাস

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান