করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল

 করোনা ভাইরাসে মৃত্যু দেখতে চাই না আর।
তাই সচেতন হতে হবে বলি বারেবার।।
 
বাইরে বের হলে প্রয়োজনে,
মাস্ক পরবো ভাই সযতনে,
অবহেলায় বাড়তে পারে সংক্রমনের হার।।
 
সাবান দিয়ে যদি ধুই দুই হাত,
জীবানুর বংশ হবে কুপোকাত,
নিরাপদ দূরত্ব পারে ঠেকাতে করোনার বিস্তার।।
 
ভয় নয় - মনোবলে যাই এগিয়ে,
করোনার রোধ করি টিকা নিয়ে,
নিজের সুরক্ষায় বাঁচবে জাতি বাঁচবে পরিবার।।
 
 F
 
কথা: রবীন্দ্রনাথ মন্ডল
সুর- মোঃ জহুরুল হাসান তালুকদার

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান