জনসংখ্যা বিষয়ক গান ”ছোট পরিবার”

 
(১)
সুখী সংসার যদি চান গড়তে
দুটির বেশী সন্তান নয় আর
অধিক সন্তানে দারিদ্রতা আনে
অসুখী হয় পরিবাব।।
 
দুইয়ের বেশী সন্তান নিলে হবে সংসারের বোঝা
বহুলোকের ভরণপোষন নয় কিন্তু ভাই সোজা
তাই নিয়ন্ত্রিত সংসার গড়লে মঙ্গল হবে সবার।
 
সুখ শান্তি বিরাজ করবে গড়লে ছোট পরিবার
অশান্তি অভাব অনটন থাকবেনা সংসারে আর
স্বাস্থ্য কেন্দ্রে সুযোগ আছে সবকিছু জেনে নেবার।।
 
 
(২)
পরিকল্পিত ছোট সংসার সুখে শান্তিতে থাকে ভরা
তাইতো সবার উচিৎ হবে ছোট পরিবার গড়া।।
 
বড় পরিবার হলে অভাব অনটন
নিত্য দিনের সাথী
ছোট পরিবার হলে বজায় থাকে
ভালোবাসা সম্পৃতি
(আর) সহজতর হয় পরিবারের চাহিদা পুরণ করা।।
 
সঠিকভাবে সন্তানদের মানুষ করতে হলে
দুটির বেশী সন্তান নয় মেয়ে হোক বা ছেলে
বেশী সন্তানে অর্থাভাবে বন্ধ হয় লেখা পড়া।।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান