ঈদ উল ফিতর ২০১৯

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ গীতি নকশা
আনন্দ হিল্লোল
রচনা: শিকদার মো: নাসির উদ্দিন
মহড়া: ২৬, ২৭-২৮ মে ২০১৯
রেকর্ডিং: ২৯ মে, ২০১৯

১ নং
ঈদ মানে হাসি খুশী আনন্দ হিল্লোল
ঈদ মানে সুরে সুরে গীতিময় কল্লোল।।

ঈদ মানে ঘরে ঘরে সবার ‍দুয়ার খোলা
ঈদ মানে অতীতেরি দু:খ বেদনা ভোলা
ঈদ মানে শিশুদেরই মিষ্টিমুখের বোল।।

ঈদ মানে সকলেরই নতুন পোষাক পরা
ঈদ মানে  মিলেমিশে আনন্দভোগ করা
ঈদ মানে  হৃদয়েতে শিহরন হিল্লোল।।

২নং
ত্রিশ রোজা পালন শেষে ইদুল ফিতর এলো
তাইতো খুশীর জোয়ারে আজ বিশ্ব ভেসে গেলো।।

রোজা শেখায় সদাচারন সংযম খোদাভীতি
খাওয়া দাওয়া চলা ফেরায় আনে নিয়ম নীতি
হৃদয় থেকে পাপ কালিমা ধুয়ে মুছে নিলো।।

মনের যত লোভ লালসা থাকে নিয়ন্ত্রিত
মানবীয় গুনাবলী হয়যে বিকশিত
ধনী গরীব নেই ভেদাভেদ এ শিক্ষা ঈদ দিলো।



৩নং
শাওয়ালেরই চাঁদ হাসে ঐ পশ্চিম আকাশে
ঈদ এসেছে তাই খুশীতে মাতে উল্লাসে।।

ঈদেরই চাঁদ দেখে মোরা রোজা ভঙ্গ করি
খুশির খবর পেয়ে সবাই আল্লারই নাম স্মরি
মোদের নেক নিয়তের সাথে আল্লাহ আছেন পাশে।।

এমন খুশীর মায়াবী চাঁদ দেখিনিতো আগে
যতই দেখি ততই তাকে দেখারই সাধ জাগে
মোদের হাসি খুশী দেখে চাঁদ খুশীতে হাসে।।

৪নং
মুসলিম জাতির উৎসব আজি তাই খুশী সকলে
সারা জাহান উঠলো মেতে ঈদ এসেছে বলে।।

হিজরি বছর ঘুরে আসে আনন্দেরই ঈদ
তাইতো মোদের দুটি চোখে থাকেনাতো নিদ
আনন্দে মন ভরে ওঠে ঈদের দিনটি এলে।।

ফিতরা আদায় করে মোরা ঈদের মাঠে যাই
নামাজ শেষে সবার সাথে বুকে বুক মিলাই
কুশলাদি হয় বিনিময় পরিচিত হলে।।

৫নং
প্রতিদিন হোক ঈদের দিন এই আবেদন রাখি
সারা বছর আমরা যেন হাসি খুশি থাকি।।


আগামী দিন গুলো মোদের যেন কাটে সুখে
কষ্ট যেন সইতে না হয় ছোট একটি বুকে
খুব সহজে দেয় গো ধরা মনেতে সুখ পাখি।।

কারো দু:খ কষ্ট দেখে আমরা যেন কাঁদি
তানা হলে নিজের কাছে হবো অপরাধী
বিপদ এলে আমরা যেন আল্লাহকে ডাকি।।


সুর ও সংগীত পরিচালনা
জহুরুল হাসান সোহেল


শিল্পী:

নুরুল আমিন চৌধুরী, কাজী মামুন, শেখ নাছের জামাল, তারিকুল ইসলাম, রিমি সাব্বির, দেলোয়ারা ইনু, আব্দুল জলিল, মহিউদ্দিন সরদার, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম স্বপন,আহসান হাবিব দুলাল, সজীব আহম্মেদ।


Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান