২৬ মার্চ ২০১৯ (পঙ্কজ কর্মকার)




বরিশাল বেতার

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ গীতি নকশা

”চেতনায় তুমি স্বদেশ”

রচনা: পঙ্কজ কর্মকার

সুর ও সংগীত পরিচালনা: জহুরুল হাসান সোহেল।

বানী: ২৪.০৩.১৯ প্রচার: ২৬.০৩.১৯ সকাল ৮.৩০মিঃ

স্থিতি: ৩০ মিঃ



শিল্পী: আহসান হাবিব দুলাল, নুরুল আমিন চৌধুরী, শেখ নাছের জামাল, মৈত্রি ঘরাই, আবুল কালাম আজাদ, রিমি সাব্বির, রফিকুল ইসলাম স্বপন, মহিউদ্দিন সরদার।



(১)

এই তো আমার দেশ

আমার প্রিয় বাংলাদেশ

সুজলা সুফলা শশ্য শ্যমলা

রূপের নেইতো শেষ।।



সোনাফলা এই মাটি মায়ের মতই খাটি

মায়ের মতই সোহাগ মাখা কতই পরিপাটি

মায়া মমতা স্নেহ ভালবাসা

অনন্ত অশেষ।



শ্যামল শ্যামল গাঁয় ঘেরা গাছের ছায়

ছোট্ট কুটির শান্তির নীড় গড়া যে মমতায়

সোনা রোদ হাসে কত ভালবাসে

আনন্দ অশেষ।



(২)

ভুবন মোহীনি স্বদেশ আমার

সেজেছে নতুন সাজে

দিকে দিকে বহে আনন্দধারা

বিজয় ডঙ্কা বাজে।।



দিকে দিকে ভরা শহীদ বেদী

বিউগল বাজে আকাশ ভেদী

বিমূর্ত এক বেদনার সুর

বাজে হৃদয় মাঝে।।



বিজয় মাল্য পড়েছে গলে

রক্ত তিলক জ্বলে কপালে

ভূবন মোহীনি মা আজিকে

কি অপরূপ সাজে।।









(৩)

ভালবাসি বাংলা মাগো

তোমায় ভালবাসি

তোমার তরে জীবন দিতে

হাসি সুখের হাসি।।



দেইনি নিতে তোমার ভাষা

দেইনি নিতে স্বপ্ন আশা

দেইনি নিতে মায়ের কোলের

শিশুর মুখের হাসি।।



সংকটে সংগ্রামে আছি চিরকাল

এনেছিযে আমরাই সূয সকাল

বিজয় পতাকা ধরেছি তুলে

হাসি রক্তিম হাসি।।



(৪)

রক্ত দিয়েই লিখেছি নাম

আমার বাংলাদেশ

রক্ত দিয়েই রাখবো তাকে

হবে নাতো নিঃশেষ।।



বহু সংগ্রাম যুদ্ধ করেছি

তিরিশ লক্ষ জীবন দিয়েছি

নগদ নগদ রক্ত মূল্যে

কিনেছি এই দেশ।।



হানছে ছোবল এখোনো যারা

কখোনো ক্ষমা পাবেনা তারা

বাংলার মাটি দুর্জয় ঘাটি

শত্রু হবেই শেষ।।



(৫)

রক্ত রবি উঠেছে আজি

আকাশ হয়েছে লাল

স্বাধীনতার বার্তা নিয়ে

এলো নতুন সকাল।।



দিগন্তে ঝড়ে আলো ঝলমল হাসি

মনি মুক্ত হিরা পান্না রাশি রাশি

এলো মুক্তি হাসে সূয সকাল।।



বিজয় কেতন আজি ওড়ে আকাশে

কি আনন্দ কি আনন্দ সারাদেশে

কি আনন্দে হাসে স্বপ্ন সকাল।।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান