আর কোন নয় চিন্তা আবেগ (৪র্থউন্নয়ন মেলা ২০১৮)

C#
আর কোন নয় চিন্তা আবেগ
নয়তো কোন ভাবনার লেশ
জেগেছে বরিশাল, জেগেছে জাতি, জেগেছে বাংলাদেশ
শেখ হাসিনার উন্নয়নে রোল মডেল এই দেশ
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ
অদম্য বাংলাদেশ অদম্য বাংলাদেশ।।

একটি বাড়ি একটি খামার
আশ্রায়নের হলো অধিকার
আজকে নারীর ক্ষমতায়নে
দশ দিগন্তে  উড্ডয়নে
নিশ্চিত খাদ্য, নিশ্চিত স্বাস্থ্য, নিশ্চিত পরিবেশ
শিক্ষিত জননী উন্নত জাতি, সমৃদ্ধ এদেশ।।
উন্নয়নের....................।।

ঘরে ঘরে আজ জ্বলছে বাতি
ডিজিটাল বাংলাদেশ যে সাথী
পদ্মা সেতু, পায়রা বন্দর
সেনানিবাস আর ফোরলেন রোড
সুরক্ষিত পরিবেশ, জলবায়ু, বিনিয়োগ বান্ধব দেশ
সাগর বিজয়, ছিটমহল জয়, জয় মহাকাশ।।
উন্নয়নের....................।।

ধান নদী খাল মিলে এই বরিশাল
আমড়া, ইলিশ পেয়ারা ও চাল
পযটনের সম্ভাবনা
মুক্তিযুদ্ধের আছে চেতনা
জাতিরপিতা বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ
শেখ হাসিনার হাতটি ধরে এগিয়ে চলছে বেশ।।
উন্নয়নের....................।।


গীতিকারঃ মোঃ আবুল কালাম তালুকদার।
শিল্পীঃ মৈত্রি ঘরাই, জহুরুল হাসান সোহেল ও নিপা সাহা গাঙ্গুলি।
সংগীত পরিচালনায়ঃ জহুরুল হাসান সোহেল।

Comments

Popular posts from this blog

কি করে বোঝাই তোমাকে (অমিতা)

প্রার্থনা, সুফিয়া কামাল D#

হুলো বেড়াল মারলো ল্যং খেকশিয়ালের পায়