পাঁচ বছর পর আবার এলো সংসদ নির্বাচন

পাঁচ বছর পর আবার এলো সংসদ নির্বাচন
ডিসেম্বরের তিরিশ তারিখ হয়েছে নির্ধারন
হবে সংসদ নির্বাচন ভাইরে, হবে নির্বাচন।।

ভোট দেয়া আপনার আমার নাগরিক অধিকার
নতুন সংসদ গঠণ করবে নির্বাচিত সরকার
তাই তিরিশ তারিখ ভোট দিতে
ভোট কেন্দ্রে যাবেন।।

সৎ প্রার্থীকে ভোট দিলে হবে উন্নয়ন
যোগ্য লোক দেশ সেবায় বড়ই প্রয়োজন
তাই ভোটের নিয়ম আচরন বিধি
সবাই মানিবেন ।।

স্বচ্ছ ভোট হবে এবার সন্দেহ নাই তাতে
নির্ভয়ে ভাই সবাই মিলে যাবেন ভোট দিতে
এবার শান্তিপুর্ন পবিবেশে
ভোট দিতে পারবেন।।


কথা: সজীব আহম্মেদ

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান