স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ নেইতো এখন

স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ নেইতো এখন
উন্নয়নশীল দেশে যে তার হল উত্তরন।।

সরকার ও জনগনের মিলিত প্রচেষ্টায়
ক্রমান্বয়ে যাচ্ছে বেড়ে মোদের মাথাপিছু আয়
বাংলাদেশের জন্য এটা খুব বড় অর্জন।।

মানব সম্পদ উন্নয়নে দেশের জুড়ি নাই
জীবনযাত্রার মান বেড়েছে হিসাবেতে পাই
অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুকি নেই তেমন।।

গরিব দেশের বদনাম আজি ঘুঁচালো সরকার
জনসেবায় যাচ্ছে করে, যা কিছু দরকার
জনগনের ইচ্ছেই তারা করছে যে পুরন।।



কথা: সিকদার মো: নাসির উদ্দিন
সুর: জহুরুল হাসান সোহেল

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান