শিশু বিবাহ রোধে হতে হবে সচেতন


শিশু বিবাহ রোধে হতে হবে সচেতন
সোচ্চার হন সবাই মিলে রুখতে এই অনিয়ম।।

অশিক্ষা কুসংস্কার থেকে শিশু বিবাহ ঘটে
দারিদ্র আর শিক্ষার অভাব দায়ী এরই সাথে
তাই শিশু বিবাহের কুফল ঘরে ঘরে পৌঁছান।।

মেয়ে শিশুর বিয়ে হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়
সুস্থ্যভাবে বেড়ে ওঠা আর বিকাশ ব্যহত হয়
তাই বিবাহ আইন মেনে, শিশু বিয়েকে না বলুন।।

(“মেয়েদের ১৮ বছরের আগে এবং
ছেলেদের ২১ বছরের আগে বিয়ে নয়”)

শিশুর বিয়ে মেয়েদের শিক্ষার ইতি ঘটায়
অকাল বয়সে গর্ভধারনে মৃত্যুর ঝুঁকি বাড়ায়
শিশু বিবাহ প্রতিরোধে সবাই হন সচেতন।।


গীতিকারঃ সজীব আহমেদ
শিল্পী: তারেক ও অমিতা

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান