কুরবানী-২০১৭ (৪ নং গান)

এই সকালে পড়লো মনে
আজযে ঈদের দিন
এমন দিনে থাকবো সুখে
নেইযে কোন ঋন।।

নেই ভেদাভেদ নেই কোন দুঃখ
সবাই আপনজন
পাখির গানে ফুলের ঘ্রানে
মনযে উচাটন
এমন দিনে সবই মধুর
নই গো কেহ হীন্।

নেই বেদনা নেই অনুতাপ
সবার ঘরে সুখ
বাঁকা চাঁদের পরশ পেয়ে
হারায় যত দুখ
এমন দিনে মনযে রঙ্গিন
কেউ রবে না ভিন্।

গীতিকার: মাহাবুবা হুসাইন চেীধুরী
সুর ও সংগীত পরিচালনায়: জহুরুল হাসান সোহেল।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান