কুরবানী-২০১৭ (৫ নং গান)

কুরবানি যে ত্যাগের ঈদ
সবাই যেন মানি
নেই ভেদাভেদ নেই বেদনা
এই কথাটাই জানি।।

নতুন পোশাক মজার খাবার
সকল ঘরে ঘরে
যার যা পাওনা মিটিয়ে দিয়ে
ভালবাসার তরে
কেউ রবেনা দুরে দুরে
নিয়ে চোখের পানি।।

ঈদের দিনে সবাই মোরা
খুশির পরশ মেখে
হাতে হাতে বুকে বুকে
মিলব গভীর সুখে
কেউ রবেনা দুরে দুরে
নিয়ে চোখের পানি।।

গীতিকার: মাহাবুবা হুসাইন চেীধুরী
সুর ও সংগীত পরিচালনায়: জহুরুল হাসান সোহেল।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান