কুরবানী-২০১৭ (৩ নং গান)

কুরবানির এই ঈদের দিনে
ত্যাগের কথাই মনে পড়ে
মহান আল্লার পরশ পেয়ে
মহৎ হৃদয় যায় যে ভরে।।

স্রষ্টার অমোঘ নির্দেশেতে
পুত্রের গলায় ছুড়ি রেখে
পালন করেন কঠিন নিয়ম
হযরত ইব্রাহিম
ওরে ত্যাগের এমন মহৎ কথা
হয়না কখোনো লীন
তাই মোরাও যেন এমন করে
পুন্য রাখি মনের ঘরে।।

হযরত ইসমাইল ভয় না পেয়ে
পিতার আদেশ মেনে নিয়ে
ছুড়ির নিচে গলা দিলে
দুম্বা হলো কুরবানি
ওরে মহান আল্লাহ এমন করে
পরীক্ষা নেন জানি
তাই মোরাও যেন এমন করে

পুন্য রাখি মনের ঘরে।।

গীতিকার: মাহাবুবা হুসাইন চেীধুরী
সুর ও সংগীত পরিচালনায়: জহুরুল হাসান সোহেল।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান