কুরবানী-২০১৭ (২ নং গান)

কুরবানির এই ত্যাগের ঈদে
সবাইকে ভালবাসবো
যার যা পাওনা মিটিয়ে দিয়ে
মনের খুশিতে হাসবো।।

ঈদের খুশিতে আজকে মোরা
ত্যাগের শরিক হবো
তিনটি ভাগে গোসতো বিলিয়ে
সবার কাছেই রবো
মোরা সবার সাথে বুক মিলিয়ে
নতুন করে বাঁচবো।।

কুরবানির এই মহান শিক্ষা
বুকের মাঝে রেখে
হাসব মোরা গাইব মোরা
পুন্য পথটি দেখে
মোরা সবার সাথে বুক মিলিয়ে

নতুন করে বাঁচবো।।

গীতিকার: মাহাবুবা হুসাইন চেীধুরী
সুর ও সংগীত পরিচালনায়: জহুরুল হাসান সোহেল।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান