তুমি আসবে বলে, নদীতে ঢেউ দোলে

তুমি আসবে বলে, নদীতে ঢেউ দোলে,
তুমি আসবে বলে, আকাশে মেঘ চলে,
তুমি আসবে বলে, প্রাণে আসে জোয়ার,
তুমি তো আর কারো নও, শুধুই আমার...।।

তোমায় দেখে জীবনে রবি শশি উঠছে যে রোজ
তোমার পরশে ওগো দিগন্ত হয়েছে সবুজ
তোমার ঘিরেই সব সুখের স্বপ্ন আমার।।

তুমিই আমার এ ধরায়  সুখের স্বপন
তোমার ভালবাসায় ভরে গেছে আমার এ জীবন
তুমি আছো বলে সাধ হয় যে বেঁচে থাকার।।

কথা: ডঃ গাজী সাইফ জামান
জেলা প্রশাসক, বরিশাল।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান